চাটখিলে নবনির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা প্রদান

আনোয়ারুল আজিম,চাটখিল(নোয়াখালী) প্রতিনিধি ।।

নোয়াখালীর চাটখিলে নবনির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা প্রদান চাটখিল পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ মার্চ) সকালে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে শপথ গ্রহণের পর চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সংবর্ধনা পেলেন নতুন নগরপিতা নিজাম উদ্দিন।

চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং পৌর আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ভিপি নিজাম উদ্দিন – পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সব ধরনের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন ।

এসময় প্রথমবারের মত তাকে সংবর্ধনা প্রদান করায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হক, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ , বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল বাশার মন্টু, সদস্য নুরুল আমিন পাটোয়ারী, প্রধান শিক্ষিকা ঊষা রানী মজুমদার, চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন, উপজেলা স্কাউটস কমিশনার নুরুল হুদা ফয়সাল এবং লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন।

Share this news as a Photo Card

12 March 2021

চাটখিলে নবনির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা প্রদান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে