দুমকিতে ৩টি ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

মে.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনে পটুয়াখালীর দুমকি উপজেলার  ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত  করা হয়েছে।  
৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রাপ্তিরা হলেন-  
৪ নং আংগারিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা
০৩ নং মুরাদিয়ায় ইউনিয়নে আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার
০১ নং পাংগাশিয়ায় ইউনিয়নে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলাম
গত ১০ মার্চ  জেলা  আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভিপি আবদুল মান্নান ও স্থানীয় নেতৃবৃন্দ এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দুমকি উপজেলার ৩ টি ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ৩ জন করে ৯ জনের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়।
এর প্রেক্ষিতে গত ১৩ মার্চ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ দুমকি উপজেলার ৩ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত  করেন।
আংগারিয়া, মুরাদিয়া ও পাংগাশিয়া ইউনিয়নে প্রথম ধাপে ১১ এপ্রিল ২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে।