পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের আদালতে রিট

অনলাইন ডেস্ক ।।

পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) উত্তর প্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি এ রিট দায়ের করে। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

জানা গেছে, রিট আবেদনে বলা হয়, এই ২৬টি আয়াত উদ্দেশ্যমূলকভাবে ইসলামের তিন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান কোরআনের মধ্যে ঢুকিয়েছেন। ক্ষমতা সুসংহত করতেই তারা এ কাজ করেছেন বলে রিটে উল্লেখ করা হয়। এই আয়াতগুলোতে মানুষকে সহিংস জিহাদে উৎসাহিত করা হয়েছে।

অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড ও আরও অনেক মুসলিম সংগঠন রিজভির এই পদক্ষেপের নিন্দা করেছে এবং আদালতের কাছে রিটটি বাতিল করার আহ্বান জানিয়েছে বলেছে, কোরআনের আয়াতগুলির সত্যতা নিয়ে মুসলমানরা কোনো বিতর্ক করবে না।

Share this news as a Photo Card

14 March 2021

পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের আদালতে রিট

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে