লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট পরিচালনা, নকল ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর সদর উপজেলাধীন উপশহর দালাল বাজার মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ মাসুম, লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর।

এ সময় ঔষুধ বিক্রয়ের ছাড়পত্র ব্যতিত বিভিন্ন নিবন্ধিত কোম্পানির মড়কে নকল করে ও মলম গ্যাকোজিমা নামে নকল মোড়কে, নিষিদ্ধ, যৌন উত্তেজক সিরাপ, বিভিন্ন ভিটামিন সিরাপ,ট্যাবলেট, কেপসুল, প্রোডাক্ট,বাজারজাতকরণ বিক্রয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও জীবনের ক্ষতি করার অপরাধে মুহম্মদ নূর আলম দেওয়ান (মানিক) , পিতা: নূর মোহাম্মদ দেওয়ান, পশ্চিম চরপাতা, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৫২ ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার ড্রাগ সুপার, ও এস আই মোতাহের প্রমুখ।