লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ।।
মুজিববর্ষ ও বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌর ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কেকে কেটে জন্মদিন পালন করেন । এদিকে পবিত্র গ্রন্থ কোরআন খতম, দোয়া আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে দিবসটি পালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন,আবুল খায়ের স্বপন,উত্তম দত্ত,সচিব আলা উদ্দিন, কাউন্সেলর জহির উদ্দিন.মোহাম্মদ আলী,মো: আনোয়ার হোসেন শাহী, রায়হান,জেসমিন আক্তার, রাইমা বেগমসহ পৌর সভার সকল র্কমচারীবৃন্দ,