চাটখিলে শ্রমিক কল্যান ফেডারেশনের প্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আনোয়ারুল আজিম, চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি :

আজ শুক্রবার(১৯ মার্চ) মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর পরিকল্পনায় চাটখিল শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে ও চাটখিল ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনায় এক প্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

এতে বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন।

চিকিৎসা ক্যাম্প উদ্ভোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও. মনিরুজ্জামান, নায়েবে আমীর মাও. মহিউদ্দীন হাছান, সেক্রেটারী মাও. ওমর ফারুক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. আক্তার হোসেন, তাওহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইউসুফ আলী আসলাম সহ বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।