লক্ষ্মীপুরে মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলিপুর গ্রামে মসজিদের ইমামের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে বৈঠক করে ৭৫ হাজার টাকা রায় প্রদান করেছেন স্থানীয় শালিসদার বাতেন, ওমর হাওয়ালার, কামাল, সুমন,শাহাদাত, আলম।

জাহিদুল ইসলাম সাদ্দাম’ হাওলাদার বাড়ির মুজিবুল হকের ছেলে ও ইসলামি ফাউন্ডেশন আলীপুর মসজিদভিওক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক, আলীপুর গ্রামের নন্দলালপুর গ্রামের মসজিদের ইমাম।

বর্তমানে ভিকটিম ও তার অভিভাবক লক্ষ্মীপুর সদর থানায় আছে। অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত শিপুন বড়ুয়া।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভুগির পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি ধামাচাপা দিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় আট-দশজন মাতাব্বর একটি বৈঠক করেন। উক্ত বৈঠকে জান্নাতের পরিবারকে ৭৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত উপনীত হয়। বিষয়টি গনমাধ্যম ও স্থানীয় প্রশাসন নজর আসার পরপরই আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিম জান্নাতকে থানা নিয়ে যায় পুলিশ।