করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা মুলক সভা

শাহাদাত হোসেন ,চট্টগ্রাম ।।
করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ চান্দগাঁও থানা চট্টগ্রাম ও কমিউনিটি পুলিশিং বিট – ৪১ নং এর উদ্যোগে মৌলভি পুকুর পাড় এলাকায় আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচীঅনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশ চান্দগাঁও থানার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সিএমপি’র চৌকস অফিসার জনাব মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশ ৪১নং বিটের সম্মানিত সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.কে. হেলথ্ কেয়ারের স্বত্বাধিকারী ডাঃ শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন চান্দগাঁও থানা সিএমপি’র এস আই  জনাব জাকির আহমেদ ।
সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ৪১নং বিটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ।