লক্ষ্মীপুরে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে কভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতায় র‌্যালী ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২১ মার্চ)  সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার সামনে থেকে র‌্যালি শুরু হয়ে লক্ষ্মীপুর পৌরসভার সামনে এসে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না । তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এ উদ্যোগ হাতে নিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ ।

জনস্বার্থে এ মাস্ক বিতরণ করা অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আফলু, এবং, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ সহ প্রমুখ ।