লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পুকুরের মাটি কাটা নিয়ে সংঘর্ষে নারী ও পুরুষসহ ১০ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কুচিয়ামারা গ্রামে মাঝি ও বেপারি বাড়ির লোকজনের মাঝে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর ও লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, মান্নান, ছালেহ আহম্মদ, মাইনউদ্দিন, আশরাফ বেপারি, ময়না বেগম, রহিমা বেগম, সত্তর মাঝি, আজিজুর নাহার ও সাহেনুর বেগমসহ ১০জন। এদের মধ্যে আশরাফসহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে চরবংশী কুচিয়ামারা গ্রামে বেপারি বাড়ির আশরাফ বেপারি নিজ পুকুরে মাটি কাটার কাজ করছেন খবর পেয়ে মাঝি বাড়ির সত্তর মাঝি পুকুরের মালিকানা দাবী করে আশরাফ বেপারিকে মাটিকাটায় বাধা দেয়। এতে উভয় পক্ষের কথা কাটাকাটিতে দু’ বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়।
স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাজিমারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিজস্ব প্রতিবেদক ।।