জনবান্ধব বাবুল চৌধুরীকে ফের নৌকার মাঝি দেখতে চায় মোহনপুরবাসী

চাঁদপুর প্রতিনিধি :
২০১৬ সনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করা জনবান্ধব চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুলকে ফের মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহনপুরবাসী।
জানা যায়, জনবান্ধব সামছুল হক চৌধুরী বাবুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মোহনপুরে সর্ব ক্ষেত্রে অমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সবার অন্তর কেড়েছেন। নিজের কথা না ভেবে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন।
বিগত দিনে মোহনপুরবাসীর উন্নয়নে সরকারি সহযোগিতায় বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ, প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে তিনি মোহনপুরবাসীকে আলোকিত করে তুলেছেন।
তিনি মোহনপুরবাসীর উন্নয়নে এমন অনেক অসংখ্য উন্নয়নমূলক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ইউনিয়নবাসীর যে কোন সমস্যায়, তিনি গুরুত্বসহকারে সমাধানের চেষ্ঠা করেন বিধায় প্রতিনিয়ত হৃদয়ের টানে ভালোবাসার টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর কাছে ছুটে আসে। মোহনপুরবাসীর ব্যাপক উন্নয়নের ফলে বর্তমান জনসাধারণ তার প্রতি শতভাগ সন্তুষ্ট রয়েছে। তিনি ইউনিয়নবাসীর কল্যাণে বিগত বছরে যে পরিমান উন্নয়নকাজ সম্পন্ন করেছেন তা দৃশ্যমান এবং প্রশংসাযোগ্য।
মোহনপুরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল উন্নয়নের কাজ ও জনপ্রিয়তা জানতে সরেজমিনে ইউনিয়নের শতাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে, ওনারা জানান, মোহনপুরবাসীর সৌভাগ্য যে, বাবুল চৌধুরীর এর মত একজন জনবান্ধব সৎ, দক্ষ, মেধাবি, পরিশ্রমি ইউনিয়ন চেয়ারম্যান কাছে পেয়ে। তিনি ইউনিয়ন চেয়ারম্যান নিবার্চিত হওয়ার পর এই ইউনিয়নে যে পরিমান উন্নয়ন কাজ করেছেন তা বিগত দিনে কোন চেয়ারম্যান করতে পারেনি। জরাজীর্ণ রাস্তাঘাট গুলোকে সংস্কার করে নতুন পাকা রাস্তা নির্মাণ করে ইউনিয়নবাসীর যোগাযোগের ক্ষেত্রে এক অভূতপূর্ণ সাফ্যলের স্বাক্ষর রেখেছেন এই চেয়ারম্যান।
তাই আমাদের প্রাণের দাবি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল এর মত একজন জনপ্রিয় জনবান্ধব চেয়ারম্যান আবার ও এই ইউনিয়নে যেন চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয় ।
এ দিকে দলিয় সূত্রে জানা যায়, মতলব উত্তর চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক সম্ভাব্য প্রার্থী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে তৃণমূলে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল।
এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল তার অনুভূতি প্রকাশ করে বলেন, নির্বাচনের পূর্বে মোহনপুরবাসীর উন্নয়নে যে সকল কাজ করার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ বাস্তবায়ন করেছি। আমি চাই জনগণের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে। আমি শতভাগ আশাবাদী জনগণ পুনরায় ভোটের মাধ্যমে আমাকে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়যুক্ত করবে।
