নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্তির দাবি

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রনেতারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন। 
সোমবার ২৯ মার্চ বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় চাকুরীজীবী নেতাদের বাদ দিয়ে ছাত্রদের দিয়ে ছাত্রদল গঠনের দাবি জানানো হয়।বিকেলে নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃতে ছাত্রদল নেতারা হাতে ঝাড়ু নিয়ে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে প্রতিবাদ সভা করেন।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সিনিয়র যুগ্ম আহবায়কসজিব ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত,সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ তুষার,ইবনে আদেল শসি,সজিব,তৌসিফ,শুভ,বিজয়,বাবু,খলিল, স্বাধীন প্রমুখ।

Share this news as a Photo Card

31 March 2021

নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্তির দাবি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে