লক্ষ্মীপুরের রায়পুরে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রায়পুর পৌর বাজারে ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার  (১ এপ্রিল )  অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী।
লাইসেন্সবিহীন এবং অননুমোদিত ঔষধ বিক্রয়ের দায়ে ড্রাগ সুপারের প্রসিকিউশন অনুযায়ী রায়পুরে এশিয়া সার্জিক্যাল, ফাতেমা মেডিকেল হল,নিউ নুর জাহাজ ফার্মেসি, রায়পুর সার্জিক্যালে ভ্রাম্যমান আদালতে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সুশীল কুমার ঢালী বলেন, লাইসেন্সবিহীন ও ফার্মাসিষ্টবিহীন, নকল ভেজাল এবং বিক্রয় নিষিদ্ধ রেজিষ্ট্রেশনবিহীন দোকানের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।