লক্ষ্মীপুরে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহির গ্রেপ্তার

মিজানুর শামীমঃ
লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়ন এলাকায় শুক্রবার সন্ধার পরে অভিযান চালিয়ে একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ হাবিবুল্লাহ ওরফে জহির (৪০) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাঁদখালী এলাকার মকরম আলী পাটোয়ারি বাড়ীর মৃত অজি উল্ল্যার পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পপরিদর্শক মোঃ মকবুল হোসেন, সহকারী উপ পরিদর্শক মোঃ সুলতান মাহাবুবসহ একটি ইউনিট ২ এপ্রিল শুক্রবার সন্ধার পরে সদর থানার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এলাকায় অভিযান চালায়।
এসময় ১০০ (একশত) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ ওরফে জহির (৪০) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন আছে।
