লক্ষ্মীপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী লোকমান গ্রেপ্তার

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়ন এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ শনিবার এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোঃ লোকমান হোসেন (৫০) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আলী আহম্মদ হেড মাস্টার বাড়ির মৃত আমিন উল্যাহর পুত্র।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ আবদুল মান্নান, সহকারী উপ পরিদর্শক মোঃ বাকের হোসেনসহ একটি ইউনিট ৩ এপ্রিল শনিবার বিকেল তিনটায় সদর থানার দালাল বাজার ইউনিয়নের নন্দনপুর এলাকায় অভিযান চালায়।

এসময় ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ মোঃ লোকমান হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী।