শরণখোলায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় লকডাউন অমান্য করে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় উপজেলায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন জানান , শরণখোলা উপজেলার রায়েন্দা  বাজার ও পাঁচ রাস্তার মোড় বাজারে লকডাউন অমান্য করে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় ডালিম  স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা,আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি আরও বলেন, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে  জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।