উত্তরায় বালুরমাঠ বস্তিতে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক ।।

রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের বালুরমাঠ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. সাহাদাত জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।