মানবতার সেবায় দুমকীর “শিক্ষা উন্নয়ন সংঘ”

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকী উপজেলার আংগারিয়ায় শিক্ষা উন্নয়ন সংঘ নামক সংগঠনটি ৩ মার্চ ১৯৯৯ খ্রি.সময়ের কিছু তরুণ ও উদ্দ্যমী যুবকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করে।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে খাতা কলম ও শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। আংগারিয়া ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। তাছাড়াও প্রতি বছর তীব্র শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে।

২০২০সালে মহামারি করোনাকালীন দূর্যোগের সময় গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। সাম্প্রতিক সময়ে দুমকী উপজেলায় ডায়রিয়া তীব্র আকার ধারণ করলে ডায়রিয়ার স্যালাইন সংকট দেখা দেয়, সেই সংকট সমাধানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম জাহিদ ও সাবেক সভাপতি গাজী আতিকুর রহমান শাওনের প্রচেষ্টায় এবং সাবেক ও বতর্মান সদস্যদের আর্থিক সহযোগিতায় একশত ডায়রিয়ার স্যালাইন দুমকী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার নুরুল মুমিনের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ দিদারুল ইসলাম মুনিব,সহ সভাপতি মাসুদ বিল্লাহ, জাহাঙ্গীর হোসেন,রাশেদ খান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। সংঘঠনটির সভাপতি বলেন ভবিষ্যতে দুমকি উপােজলার সকল প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করবেন।