ভোলার দৌলতখানে বাগদা রেণুু জব্দ

ভোলা,প্রতিনিধি ।।

ভোলা জেলার দৌলতখান উপজেলায় ১০ ড্রাম ভর্তি ৪ লাখ পিস বাগদা (চিংড়ি) রেণুু সহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানে করে পাচারের সময় রেণুু সহ এই পিকআপ ভ্যান জব্দ করা হয়ে।

মঙ্গলবার(২০এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার চৌকিঘাট এলাকা থেকে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে এসব রেণু উদ্ধার করে। তবে এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাইফুর রহমান চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে উপজেলা মেঘনা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জানান, ‘জব্দ বাগদা চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেয়া হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১০টি ড্রামে ভর্তি প্রায় ৪ লাখ বাগদা রেণু উদ্ধার করা হয়। রাতেই জব্দ রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রয়েছে বলে ওসি জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহফুজ হোসাইন।