লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে ১০ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
আজ বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
রাদ্দকৃত এই টাকা জেলা প্রশাসকগণ চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তা দেবেন।
