ফকিরহাটে ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আটক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে রবিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট সদর এর রেলষ্টেশন এলাকা থেকে পাগলা শ্যামনগর গ্রামের মোঃ নুরইসলাম এর ছেলে মোঃ মাহমুদুল ইসলাম লালন(২৫) নামের এক চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ীর কাছ থেকে ১১ পিচ ইয়াবা উদ্ধার করেছে ফকিরহট মডেল থানার চৌকস পুলিশ অফিসার এ এস আই রুহল আমিন এবং এস আই আব্দুল্লাহ আল মামুন। 
পুলিশ জানায়, লালন একজন চিহ্নিত  ইয়াবা ব্যবসায়ী।সে  দীর্ঘদিন ধরে অভিনব কায়দায়  পোষাকের গোপন জায়গায় ইয়াবা রেখে ব্যবসা চালিয়ে আসছিল। কিন্তু চোরের দশ দিন পুলিশের এক দিন।অবশেষে দীর্ঘদিন পর পুলিশের জালে আটক হলো অভিনব কায়দায় চালিয়ে আসা চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী।
এলাকায় সচেতন মহল বলেন, ইয়াবা ব্যাবসায়ী লালন আটক হওয়াতে আমরা অনেক খুশি কারন লালন যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।তাদের দাবি এই লালনের সাথে যারা জড়িত দ্রুত তাদেরকেও আইনের আওতায় আনা হোক। তাহলে একদিকে যেমন সমাজ থেকে মাদক দূর হবে অন্য দিকে যুব সমাজ রক্ষা পাবে ধ্বংসের হাত থেকে।

Share this news as a Photo Card

26 April 2021

ফকিরহাটে ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে