লালমনিরহাট থেকে প্রশাসনের সহযোগিতায় ধান কাটতে কৃষি শ্রমিক প্রেরন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে ২১৬জন কৃষি শ্রমিক পাঠানো হলো । কৃষি শ্রমিক নির্বিঘ্নে গন্তব্যে পৌছতে সকল ব্যাবস্থা করেন জেলা প্রশাসন,কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন লালমনিরহাট।
রবিবার ২৫জানুয়ারী লালমনিরহাট জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সমন্বিত ভাবে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে সদর উপজেলার ২১৬জন কৃষি শ্রমিক প্রেরন করে আজ।
কৃষি শ্রমিকদের চাহিদা অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে, মুভমেন্ট পাশ, শুকনো খাবার,যাতায়াতের জন্য পরিবহন ব্যাবস্থা সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়।কৃষি শ্রমিকদের গন্তব্যে পৌছতে কৃষি বিভাগ,স্বাস্থ্য বিভাগ,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লালমনিরহাট সমন্বিত ভাবে কাজ করছে। প্রশাসনের এমন উদ্দোগে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পেরে সন্তুষ্ট কৃষি শ্রমিকরা।
করোনা কালীন লকডাউন চলা কালে দেশের বিভিন্ন স্থানে আগাম বোরো ধান কাটতে ইতিপূর্বেও লালমনিরহাট থেকে কৃষি শ্রমিক প্রেরন করা হয়েছে।এ পর্যন্ত প্রশাসনের উদ্দোগে ৪৯৩জন কৃষি শ্রমিক অন্যত্র পাঠানো হলো।সদর উপজেলার কৃষি শ্রমিক বগুড়া,টাঙ্গাইল,নাটোর জেলায় ধান কাটতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে,জেলা প্রশাসন,কৃষি বিভাগ,পুলিশ প্রশাসন লালমনিরহাট, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৪০জন, হারাটি ইউনিয়নের ১৮ জন,পঞ্চগ্রাম ইউনিয়নের ১৪জন, রাজপুর ইউনিয়নের ১৩১জন, মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে ১৩ জন সহ মোট ২১৬জন কে আজ পাঠানোর ব্যাবস্থা করেন।
