দুমকিতে অসুস্থ সাংবাদিককে দেখতে বিএমএসএফ সাংবাদিক বৃন্দ

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা ইত্তেফাক সংবাদ দাতা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য অসুস্থ অধ্যক্ষ জামাল হোসেন কে দেখতে যান বিএমএসএফ এর সাংবাদিক বৃন্দ।
সোমবার (২৬এপ্রিল) সকাল ১০টায় দুমকিস্হ তার নিজ বাসায় যান এবং তার চিকিৎসার , শারিরীক অবস্হার খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বিএমএসএফ দুমকি উপজেলার সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক জাহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন , যুগ্ম সম্পাদক বাহাদুর হোসেন, যুগ্ম সম্পাদক মো.সুমন মৃধা, দপ্তর সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক শংকর মৈত্র, তথ্য সম্পাদক স্বপন কুমার , সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন জুয়েল,মনিরুজ্জামান ও সিফাত হোসেন অনন্ত প্রমূখ।
উল্লেখ্য অধ্যক্ষ জামাল হোসেন গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে বরিশালে ডাক্তার অমিতাভ সরকারের অধীনে চিকিৎসাধীন ছিলেন এবং গত ২৪এপ্রিল দুমকিস্হ বাসায় আসেন।
