চাটখিলে শ্রমিকদের মাঝে আওয়ামী লীগ নেতার খাদ্য সহায়তা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা মনির হোসেন কচির ব্যক্তিগত তহবিল থেকে তার ইউনিয়নের ৪শ জন রিক্সা আটোরিক্সা,ভ্যান ও সিএনজি চালকের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) সকালে মনির হোসেন কচির পাঁচগাওয়ের বাসভবনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় বক্তারা মনির হোসেন কচির ছাত্র রাজনীতি থেকে এ পর্যন্ত বর্ণাঢ্য রাজনৌতীক ক্যরিয়ার তুলে ধরে বক্তব্য দেন এবং তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
