শিবপুরের সাবেক এমপি শহীদ কিরণ খাঁনের ৩৫তম মৃত্যুার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
বুধবার ২৮ এপ্রিল এ উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকালে উপজেলার মজলিশপুরস্থ শহীদ রবিউল আউয়াল খান কিরণ’র সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে শুরু হলে শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: জহিরুল হক ভূঞা মোহন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি মাহবুর আলম মোল্লা তাজুল, শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খাঁন প্রমুখ। তাছাড়া স্হানীয় মসজিদে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন। এছাড়া অনুষ্ঠানে শিবপুরের ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮৬ সালের ২৮ এপ্রিল উপজেলার যোশর ইউনিয়নের লেটাবর বাজার থেকে নির্বাচনী প্রচারণা সভা শেষে শিবপুর ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খড়কমারা সিএন্ডবি ব্রীজ সংলগ্ন স্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

Share this news as a Photo Card

29 April 2021

শিবপুরের সাবেক এমপি শহীদ কিরণ খাঁনের ৩৫তম মৃত্যুার্ষিকী পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে