করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুরে করোনায় অভাবগ্রস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

র‌বিবার (৬ জুন) জেলা শহরের স্টেডিয়ামে ১৫০ অভাবগ্রস্থ পরিবারের মাঝে খাবার তুলে দেন তিনি। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বিশাল জায়গা জুড়ে জনসমাগম কিংবা ভিড় এড়িয়ে এই ত্রান বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৃন্দ।

জেলা প্রশাসক বলেন, আমরা সরকারের প্রদত্ত সযোগ সুবিধা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি। করোনাকালীন আয় রোজগার কমে যাওয়াতে সমাজের নিম্নবৃত্তরা কারো কাছে সহযোগিতা পাচ্ছেন না।আমরা ধাপে ধাপে সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করে যাবো।