চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক,লক্ষীপুর ।।
জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দীন।
রোববার (৬ জুন) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার) তাঁর কার্যালয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জসীম উদ্দীনের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া’কেও ক্রেষ্ট ও শ্রেষ্ঠত্ব সনদ প্রদান করা হয়।
বিশেষ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিনের সুনান রয়েছে সর্বত্র। সদর থানায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল,মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা, থানায় রুজুকৃত মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারে দক্ষতা, মামলার নিষ্পত্তিতে পেশাদারিত্বে অবদান রাখা,বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের দাঁড়গোড়ায় সরকারের সেবা পৌঁছে দেওয়া সহো নানাবিধ ভালো কাজের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন এর বিষয়ে বলেন,এটি একটি অনন্য স্বীকৃতি। প্রায় পাঁচ পৃষ্ঠার বিভিন্ন সুচক ও কেটাগরির ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করি।আশা করি লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিন ভবিষ্যতে আরো ভালো করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ডঃ এএইচ এম কামরুজ্জামান এবং পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ভালো কাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি ভালোকাজের স্বীকৃতি স্বরুপ। এর মাধ্যমে দায়িত্ব আরো বেড়ে গেল। ভবিষ্যতেও যাতে এ ধারা অব্যাহত থাকে তার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।