হিলিতে আমকুড়ানোর সময় বজ্রপাতে দুই বোনের মৃত্যু

হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে আমকুড়ানোর সময় বজ্রপাতে মহসিনা (১২) ও মোফাসসিরা (৯) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ৭ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোনের নানা ও স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মোহসিনা ও মোফাসসিরা ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।
নিহতের নানা আমজাদ হোসেন জানান, ঝড়ের সময় পাড়ির পাশের গাছে দুই বোন আমকুড়াচ্ছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থালেই দুই বোনের মৃত্যু হয়।
