দুমকিতে মাদকদ্রব্যসহ আটক ৩ জন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।

শুক্রবার(২০ আগস্ট) বিকাল ৬ টায় লেবুখালী ব্রীজ সংলগ্ন জেলা গেইটের দক্ষিণ পাশে খানকায় জৈনপুরী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অটোরিকশা তল্লাশি করে মাদকদ্রব্য গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, আজিজুল ইসলাম তামিম (২২), আসাদ খান (২০) এবং তাদের সহযোগী আরিফুল ইসলাম রিফাত (২০)।

পুলিশ সুত্রে জানাগেছে, দুমকি থানার এস.আই সঞ্জীব কুমার সরকার ও এস.আই কামরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে যে লেবুখালী ফেরিঘাট থেকে অটোরিকশাযোগে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য গাজা নিয়ে পাগলার দিকে আসতেছে। পরে লেবুখালী ব্রীজ এলাকার জেলা গেইটের দক্ষিণ পাশে খানকায় জৈনপুরী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পুলিশ অবস্থান নেয়। তখন অটোরিকশা তল্লাশি করে ১৩ গ্রাম ও ১০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামীদের আদলতে প্রেরণ করা হয়েছে।