লালমনিরহাটে নছিমনের ধাক্কায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যূ

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ওয়াবধাঁ বাজার এলাকায় নছিমনের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত সাইকেল আরোহী যুবকের পরিচয় পাওয়া গিয়েছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন ইটাপোতা গ্রামের মৃত নায়েব আলীর পুত্র রুবেল মিয়া(২৩),পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
শনিবার ২১আগষ্ট সন্ধ্যা সাতটার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন ওয়াবধাঁ বাজার এলাকায়, ফুলবাড়ি-লালমনিরহাট গামী পাকা সড়কে নছিমনের ধাক্কায় এক সাইকেল আরোহী যুবক মারাত্মক জখম হয়,আহত যুবক রুবেল মিয়া কে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ধাক্কা দেওয়া নছিমন গাড়িটি স্থানীয়রা আটক করলে, লালমনিরহাট সদর থানার পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মৃতঃ যুবকের বিধবা মা রেবেকা বেগম একমাত্র পুত্র রুবেল কে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন,মৃত রুবেল গত জানুয়ারিতে বিয়ে করেছেন,ঘটনার সময় তার শ্বশুর বাড়ী ফুলবাড়ি উপজেলার দাশিয়ার ছড়া ইউনিয়ন থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন।নব বধু জোস্না বেগম স্বামীর মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে পড়েন তাকে জরুরী চিকিৎসা দেওয়া হয়।
