গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীতে দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি :
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ ও গণভোজের আয়োজন করেছে নরসিংদী জেলা, সদর ও শহর তাঁতীলীগ। শনিবার ২১ আগস্ট দুপুরে নরসিংদীর শেরে বাংলা ক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শহরের ছিন্নমূল ও বিভিন্ন এতিমখানার প্রায় ২ হাজার শিশু-শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ ও শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জেলা তাঁতীলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানুর সভাপতিত্বে দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ও পৃষ্টপোশক ও অর্থায়ন কারী সার্বিক তত্ববধানে ছিলেন শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার।
আরো উপস্হিত ছিলেন নরসিংদী পৌরসভার তাতী মুক্তিযোদ্ধা লীগের আহ্বায়ক হিরু সরকার সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সবুজ আলীসহ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরাবৃন্দ।
