গ্রাম পুলিশকে চিকিৎসা সহায়তা দিলেন আনন্দ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চিকিৎসার জন্য অসহায় গ্রাম পুলিশ ওমর ফারুক কে চিকিৎসা সহায়তা দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
২৮ আগষ্ট শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং জয়াগ ইউপির ৭নং ওয়ার্ড আনন্দীপুরে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে চিকিৎসা সহায়তার নগদ ১০ হাজার টাকা গ্রাম পুলিশ ওমর ফারুকের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি হানিফ কবির এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আনন্দ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, আমরা অসহায় মানুষের জন্য কাজ করছি। ইতোমধ্যে অসংখ্য অসহায় পরিবারের মেয়ের বিয়েতে, কারো পরিবারের স্বচ্ছলতা ফেরাতে, কারো গৃহ নির্মাণের জন্য আবার কারো চিকিৎসার জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। সব কিছু ঠিক থাকলে ভবিষ্যতেও এই কার্যক্রম আরো প্রসারিত হবে ইনশাআল্লাহ।
