চাটখিলে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে একজনের মৃত্যু

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা সুন্দরপুর গ্রামে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি ওই গ্রামের মল্লিক বাড়ির মৃত আবদুর রবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২৮ আগষ্ট) শনিবার মধু (৪৫) ফজরের নামাজ পড়ার জন্যে মসজিদে যাবার পথিমধ্যেই পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।পরে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। এই বিষয়ে পুলিশ কে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
চাটখিল থানা পুলিশ জানান,এ বিষয় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,ময়নাতদন্তের পরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
