চাটখিলে সিলিন্ডার বিষ্ফোরনে বসত ঘর পুড়ে ছাঁই

খোরশেদ আলম শিকদার, নোয়াখালীঃ
নোয়াখালীর  চাটখিল উপজেলার  “নোয়াখোলা ইউনিয়নের  ২নং ওয়ার্ড এর ফরিয়া বাড়িতে মৃত আবদুল হাইয়ের বসত ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
 স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, ৩১ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের একটি দল এসে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় পৌনে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসত ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও জমির দলিল সহ প্রায় ২ লক্ষাধিক  টাকার  মালামাল সহ বসত ঘর পুড়ে গেছে বলে স্হানীয়রা জানায়।