নোয়াখালীতে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার ৩

খোরশেদ আলম শিকদার নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ধর্ষণ মামলার আসামি সহ ৩জনকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী ও সেনবাগ থানা পুলিশ। 
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চাষীর হাট ইউপির পোরকরা গ্রামের মৃত সফি উল্যাহ ভুঁইয়ার ছেলে নুরুল আমিন ভুঁইয়া কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত নুরুল আমিন ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন আইনে ৫টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অপর দিকে সেনবাগ থানা পুলিশ সুত্রে জানা যায়, ধর্ষণ মামলার পলাতক আসামী স্হানীয় নন্দীপাড় ভুঁইয়া বাড়ীর মোস্তফা ভুঁইয়ার ছেলে আইমুন ভুঁইয়াকে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের পতেঙ্গা মডেল থানাধীন সি বীচ এলকা থেকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া ছাতার পাইয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে কামরুল হাসান কে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। উভয় থানার ৩ আসামীকেই অদ্য ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পলিশ সুত্রে জানা গেছে।