নোয়াখালীতে আগুন লেগে ২ দোকান পুড়ে ছাঁই, ১৫ লাখ টাকার ক্ষতি

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনার শাকতলায় গভীর রাতে আগুন লেগে দুই দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।
সরেজমিনে জানাযায়, বৃহস্পতিবার দিবাগত-রাত অনুমান ৩টার দিকে আমেনা ষ্টোর ও শাহ জাহান ষ্টোরে আগুনের সূত্রপাত হয়। কেউ কিছু বুঝে আগেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
এ সময় ব্যবসায়ীরা সোনাইমুড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই আমেনা ষ্টোর ও শাহ জাহান ষ্টোর পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কর্মসংস্থান ব্যাংক সহ একাধিক ব্যাংক থেকে ঋণের টাকায় ব্যবসা পরিচালনা করে কিস্তি নিয়মিত পরিশোধ করে আসছেন।
বর্তমানে মালামাল সহ দোকান পুড়ে যাওয়ার কারণে ঋণের কিস্তি পরিশোধ তো দুরের কথা, দু’বেলা খাওয়া ও মুসকিল হয়ে পড়ছে। আগুন লাগার ফলে তাদের ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে বলে তারা সাংবাদিকদের জানান।
