সশরীরে পরীক্ষা সম্পন্ন করতে ১২ সেপ্টেম্বর থেকে চলবে ইবির অফিসসমূহ

আর এম রিফাত,ইবি প্রতিনিধি :
সশরীরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২ সেপ্টেম্বর থেকে পূর্বের নিয়মে চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ। ওইদিন থেকেই সশরীরে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যকহারিক ও মৌখিক পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য অফিসসমূহ পূর্বের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে যেকোন বিভাগ চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে বলে জানানো হয়।
