নোয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফেইসবুকে হুমকি দিয়ে সন্ত্রাসী হামলা,আহত ১০

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে  ফেসবুকে হুমকি দিয়ে চরবাটা ইউপির ৮ নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বার পদপ্রার্থী মিজান মাঝির সমর্থকেরা প্রতিপক্ষ ফুটবল মার্কার প্রার্থী শাহনাজ মেম্বারের সমর্থকদের উপর পৃথক স্থানে হামলা চালিয়েছে। হামলায় ৬ মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল ৩টার মধ্যে মিজান মাঝির বাড়ীর সামনে ও স্থানীয় গ্লোব বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিজাম মাঝির ছোট ভাই জাকের (৩৩),ভাতিজা জাবেদ (২২), নুর উদ্দিন (৩৫),ও তার বড় ভাই সহ অজ্ঞাতনামা ৮/১০ জন হামলায় অংশ নেয়।
আহতরা জানান, শুক্রবার সকালে ফুটবল মার্কার মহিলা কর্মীরা তালা মার্কার প্রার্থী মিজান মাঝির বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ফুটবল মার্কার মহিলা কর্মী সেতারা বেগম,আবোসা খাতুন, মুরশিদা খাতুন, আয়েশা খাতুন, জোহরা খাতুন ও  আরজু বেগম আহত হয় ।
অন্যদিকে একই দিন বিকেল ৩টার দিকে তালা মার্কার সমর্থক জাবেদ মাহমুদ ফেসবুকে হুমকির পোস্ট দিয়ে স্থানীয় গ্লোব বাজারে ফুটবল মার্কার সমর্থক সম্রাট মাস্টারসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করে । এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্হানীয় সুত্রে জানাযায়।