নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৪ জনের মর্মান্তিক মৃত্যু!

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসাথে ৪ জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো, উপজেলার বজরা ইউপির ৯নং ওয়ার্ড শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫) উজির আলীর ছেলে ইউসুফ (৪৮) নূর হোসেনের ছেলে সুমন (২৮) ও অজি উল্যাহ মেম্বার বাড়ীর শহীদ উল্যার ছেলে জুয়েল (১৬)। নিহত সবাই শীলমুদ গ্রামের লোক বলে জানা যায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বজরা ইউপির দীঘিরজান আমিশাপাড়া সড়কের শীলমুদ উত্তর পাড়া রহিম সুপার মার্কেট সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,মার্কেটের পিছনে পানিতে সেন্টারিং বাঁশ উঠাতে গেলে বাঁশের সাথে থাকা বৈদ্যুতিক লোহার খুটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় নিহতরা নেমে বাঁশ ধরার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্টে তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। একসাথে ৪ জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছেছে। জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে নিহতদের লাশ দাপন করা হবে বলে জানা গেছে।