হাতিয়ায় জাল ভোট দিতে গিয়ে ২ প্রিজাইডিং অফিসার আটক

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে জাল ভোট দেওয়ার সময় আটক করেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হোসেন চৌধুরী ।
আটককৃতরা হলো, হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইর্ডি কর্মকর্তা মো.বেলায়েত হোসেন। তিনি চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী।
