নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী ফলাফল সীট ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক – ৭

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে নির্বাচনী ফলাফল না মেনে প্রিজাইডিং অফিসারের টেবিলে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফল সীট ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো,কবিরহাট পৌরসভার জৈনপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে দিলদার হোসেন (২৬) একই গ্রামের এন্তাজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম খলীল (৩৫) জেবল হকের ছেলে মো.জহির উদ্দিন (৪০) মো. হোসেনের ছেলে মো.বাবুল (৩৬) আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল হাসান পারভেজ সহ জন।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।