ইবির ৬ বিভাগে নতুন সভাপতি

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার(২২ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী ৩ বছর তারা এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সাহিদা আখতার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রফিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে শিমুল রায়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে এ এইচ এম নাহিদ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে শ্যাম সুন্দর সরকার এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগে ইনজামুল হক।

উল্লেখ্য, নবগঠিত বিভাগগুলোতে কোনো সহকারী অধ্যাপক না থাকায় এতদিন অনুষদীয় ডিন ও অন্য বিভাগের সিনিয়র শিক্ষকরা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় নতুন সভাপতিরা সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় জ্যৈষ্ঠতার ভিত্তিতে তাদের এসব দায়িত্ব দেয়া হয়েছে।