বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনোটিতেই প্রধান শিক্ষকের দেখা পাননি- ইউএনও

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার  মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ৪ টি প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষকদের স্কুলে পাননি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএসএম মোসা।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ওই চারটি বিদ্যালয় পরিদর্শনে যান চাটখিল উপজেলা নির্বাহী অফিসার। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।
দীর্ঘদিন কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর যখন চালু হলো তখন প্রধান শিক্ষকদের অনুপস্থিতি ইউএনও সহ সংশ্লিষ্টরা হতবাক হওয়ারই কথা। চাটখিলের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাটখিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শাহাপুর উচ্চ বিদ্যালয়, সোমপাড়া বালক উচ্চ বিদ্যালয়, সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, শীঘ্রই ওই সব প্রতিষ্ঠান প্রধানের কাছে জবাব চেয়ে চিঠি দেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এ নিয়ে ‘ইউএনও চাটখিল’ নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিলে সেটি ভাইরাল হয়। এতে অনেকে নেতিবাচক মন্তব্যও করেন। ফেসবুকে তিনি লিখেন “আজ চাটখিলের চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলাম। কোনো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দেখা হলো না।”

Share this news as a Photo Card

22 September 2021

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনোটিতেই প্রধান শিক্ষকের দেখা পাননি- ইউএনও

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে