হিলিতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে নারীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(২২ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা তথ্যসেবা অফিসের আয়োজনে উপজেলার মুহাড়াপাড়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,তথ্যসেবা অফিসার মোছা: পান্না বেগম,সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজে নারীর ক্ষমতায়নে ভুমিকা,বাল্য বিবাহ প্রতিরোধে নানা বিষয় তুলে ধরা হয়।