সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের পরিবারকে অনুদান ও চাকুরীর নিয়োগপত্র প্রদান

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে বৈদ্যুতিক দূর্ঘটনায় নিহত ৪ ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চাকুরী নিয়োগপত্র প্রদান করা হয়েছে।
শনিবার(২৫ সেপ্টেম্বর) সকালে বজরা ইউপির শিলমূদ রহিম সুপার মার্কেটে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রসাশন মন্ত্রনালয়ের উপ সচিব ড. কাজি সাইফুল ইসলাম।
এড. মোরশেদ আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাস বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, বজরা ইউপি চেয়ারম্যান মিরন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নিহত প্রত্যেক পরিবারের ১ জনকে পল্লী বিদ্যুতে চাকুরীর নিয়োগ পত্র প্রদান, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩ লক্ষ টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরন অর রশিদের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
