২ নভেম্বর ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার(২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ সোলায়মান জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনে আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। সম্ভাব্য ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা।

উল্লেখ্য, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের অধীনে তিন বিভাগে মোট ২৪০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। ভর্তি সংক্রান্ত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।