নোয়াখালীতে আবারও পালিয়ে যাওয়ার সময় ৪৫ রোহিঙ্গা আটক

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
পালিয়ে যাওয়ার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু বাকী ৩৫ জন নারী ও পুরুষ রয়েছে তবে আটককৃতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেনি নোয়াখালী জেলা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয়রা আটক করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৪৫ জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে মর্মে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন যাবৎ তারা না খেয়ে আছে বলে জানা যায়। আটক ৪৫ জন রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু বাকিরা নারী ও পুরুষ।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হতিয়ার কোস্টগার্ড এর একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে তারা এখনো রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

06 October 2021

নোয়াখালীতে আবারও পালিয়ে যাওয়ার সময় ৪৫ রোহিঙ্গা আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে