পবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুচের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের তাগিদ দুদকের

মো. সুমন মৃধা: দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ইউনুচ শরীফের বিরুদ্ধে টেন্ডার টেম্পারিং ও সরকারি ১৪লক্ষাধিক টাকা আত্মসাতের প্রমাণ মেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা গ্রহনে তাগিদ দিয়েছে দুদক।

গত ২৯ সেপ্টেম্বও তারিখে দূর্ণীতি দমন কমিশনের সচিব ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে পবিপ্রবি কর্তৃপক্ষকে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন পূর্বক অবহিত করণের তাগিদ দেয়।

গতসোমবার (৪ অক্টোবর) মধ্যাহ্নে দুদক প্রেরিত ওই তাগিদ পত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তরে পৌছেছে বলে নিশ্চিৎ হওয়া গেছে।

পবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মো: কামরুল ইসলাম দুদকের ওই তাগিদ পত্রের প্রাপ্তি স্বীকার করে জানান, ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে ঢাকায় অবস্থান করছেন। তিনি ক্যাম্পাসে ফিরলে এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হবে।

দুদকের চিঠিতে বলাহয়, পবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ইউনুচ শরীফ অবৈধ ভাবে লাভবান হতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Vertical Extenion of TSC bulding upto 3rd floor and single family accomendation for teachers & officers one unit (3rd floor) কাজের টেন্ডার টেম্পারিং করে সর্ব নিন্ম দরদাতা অনিক ট্রেডিং কর্পোরেশনের টেন্ডার বাতিল করে ১৪লক্ষ ৯২হাজার ৩শ’ ৭৭টাকা উচ্চ দরদাতা মেসার্স স্টারলাইট সার্ভিসেসকে ৯টি কাজের ৩কোটি ১৪লক্ষ ৯৪হাজার ৮শ’৭৩ টাকা ৮৬পয়সার কার্যাদেশ দিয়ে সরকারের ১৪লক্ষ ৯২হাজার ৩শ’৭৭টাকা আত্মসাত করেছেন। এ অপরাধে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ইউনুচ শরীফের বিরুদ্ধে দুদক, সাজেকা, পটুয়াখালী এর মামলা নং ০১ তাং ০১/০৯/২০১৯ মামলা দায়ের হয়। পরবর্তিতে মামলার তদন্তকালে আসামী মো: ইউনুচ শরীফ আত্মসাৎকৃত ১৪লক্ষ ৯২হাজার ৩শ’৭৭ টাকা ৯১ পয়সা সরকারি কোষাগারে জমা দিয়ে অপরাধের প্রমাণ দেয়। দুদকের তদন্তে অপরাধ প্রমানিত হওয়ায় অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুচ শরীফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্টার লাইট সার্ভিসেস লি:, প্লানার্স টাওয়ার (১’৬ নং ফ্লোর), ১৩/এ বিপনন কমার্শিয়াল এরিয়া, সোনারগাঁও, ঢাকাকে কালো তালিকাভুক্ত করার তাগিদ দেয়া হয়।

এ বিষয়ে জানতে পবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে গিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টাকায় তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

উল্লেখ্য, পটুয়াখালীর ঠিকাদার মেসার্স মতিন গাজীর অভিযোগের প্রেক্ষিতে দুদক, পটুয়াখালীর দায়েরকৃত মামলায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুচ শরীফ গ্রেফতার হন এবং ২০দিন হাজত বাসের পর আত্মসাৎকৃত অর্থ জমাদানের শর্তে জামিন লাভ করেন।