আজ থেকে শুরু গুচ্ছের অন্তর্ভুক্ত ভর্তি পরীক্ষা, কতটুকু প্রস্তুুত ইবি

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় ।।
আজ থেকে শুরু হবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা। গুচ্ছের অন্তর্ভুক্ত ১৪ হাজার ৪০১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে। পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭,২৪ ও আগামী মাসের ১ তারিখ। তবে শেষ সময়ে এসেও পূর্ণাঙ্গভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
ক্যাম্পাস সূত্রে, গুচ্ছের অন্তর্ভুক্ত বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। ঐদিন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ৭০৮২ জন শিক্ষার্থী। কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। ঐদিন পরীক্ষা দেবে ৫৯২০ জন শিক্ষার্থী। এবং ১ নভেম্বর বানিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে অংশগ্রহণ করবে ১৩৯৯ শিক্ষার্থী। প্রত্যেকদিন এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত। এদিকে গুচ্ছ ভিত্তিক অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ইউনিট না থাকায়। সতন্ত্রভাবে ইবির ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
পরীক্ষার প্রস্তুুতি হিসেবে নিতে কর্তৃপক্ষ নিতে পারেনি প্রয়োজনীয় ব্যবস্থা। শ্রেণিকক্ষে পরিচ্ছন্নতার অভাবে ধুলা জমে আছে। সব টয়টেল গুলো পরিষ্কার করা হয়নি। বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঝোপঝাড়ে ভরে আছে। অন্যান্যবারের তুলনায় এবার ক্যাম্পাসে সাজ সাজ রব নেই।
গত ১০ অক্টোবর ভর্তি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, পরীক্ষা চলাকালে সাধারণ শিক্ষার্থী ও বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে। বাইরের কোন নতুন দোকান ক্যাম্পাসের ভেতরে বসতে দেওয়া হবে না।অটো,ভ্যান,মোটরসাইকেল সহ সকল যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। তবে অসুস্থ ও শারীরিক সমস্যাগ্রস্তদের জন্য এম্বুলেন্সের ব্যাবস্থা থাকবে।