লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পন্য আটক

মিজানুর রহমানঃ
লালমনিরহাট বিজিবি১৫ব্যাটালিয়ন এর সদস্য অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পন্য আটক করেছে।আটককৃত পন্য কাষ্টমস গোডাউনে জমা করার পক্রিয়া চলছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ১৩ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুড়িগ্রাম থেকে ভারতীয় চোরাচালান কৃত পন্য বোঝাই একটি কাভার্ড ভ্যান লালমনিরহাট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছে।উক্ত সংবাদ পাবার পর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এর নির্দেশে কুলাঘাট বিশেষ ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর হতে বিশেষ দলের সমন্বয়ে একটি টহলদল, তথ্য অনুযায়ী কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কে অবস্থান গ্রহন করে। আনুমানিক সন্ধ্যা ০৭ টার সময় সন্দেহ জনক কাভার্ড ভ্যানটি কুড়িগ্রাম হতে আসতে দেখা যায়। টহলদল উক্ত কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়ী থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবতীর্তে বিজিবির চালক দ্বারা গাড়ীটি ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনা হয়।এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় কাতান শাড়ী- ৪৮০ পিস, ভারতীয় সিল্ক শাড়ী-১৬০ পিস, ভারতীয় শার্ট পিস-৩, ২০০টি, নবরত্ন মিনি প্যাক- ১১৫০ পিস, ফেস ওয়াস মিনি প্যাক-৪২৮ পিস, হরলিক্স- ২৫ বোতল, কিটকাট চকলেট-৫০০ পিস এবং নিষিদ্ধ ঘোষিত মাদক ফেন্সিডিল- ৯৯ বোতল আটক করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য অনুযায়ী – ১,০৯,৪৮,৯৮৩/টাকা,আটক কাভার্ড ভ্যানটির মূল্য- ৩৫,০০,০০০/টাকা নির্ধারন করা হয়েছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গের নামে লালমনিরহাট সদর থানায় পৃথক ০২টি মামলা দায়ের করা হয়েছে।আটককৃত শাড়ী,শার্ট পিস, অন্যান্য মালা মাল জব্দ তালিকা করে স্থানীয় কাষ্টমস অফিসে এবং কাভার্ড ভ্যান ও ফেন্সিডিল লালমনিরহাট সদর থানায় জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
